আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছে ঐক্যফ্রন্ট

ওয়ান নিউজ ডেক্সঃ ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি তৈরি করে আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছে ঐক্যফ্রন্ট। রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তারা সেখানে যাবেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মনসুর এমন তথ্য জানিয়েছেন।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছিল জোটের পক্ষ থেকে। কিন্তু ঐক্যফ্রন্টের নেতারা এখনও তা পৌঁছাতে পারেননি।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে রবিবার সকালে চিঠি পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে যোগাযোগ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.