ঈদগাঁও সমিতি কক্সবাজারের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ

নিজস্ব প্রতিবেদক
বৃহত্তর ঈদগাঁও সমিতি কক্সবাজারের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় শহরের বাজারঘাটাস্থ সাজ্জাদ ইলেকট্রনিক সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে শপথ অনুষ্ঠান হয়।
সভাপতি মোঃ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সমিতির যুগ্ম সম্পাদক নুরুল আজিমের প্রয়াত স্ত্রী মুনিয়া হাসনাত চৌধুরীর আত্মার মাগফিরাত ও সমতির অগ্রগতির কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এরপর নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সরওয়ার কামাল।
শপথ গ্রহণকারীরা হলেন- সভাপতি মোঃ তৈয়ব, সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, ছৈয়দ আকবর, সাধারণ সম্পাদক নুরুল আজিম ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ বেলাল আহমেদ, দপ্তর সম্পাদক দুলাল কান্তি দাশ, সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ কালু, সদস্য হাজি বশির আহমদ, ইমাম খাইর, নুরুল আমিন, শাহজান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য ইমাম খাইর।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.