” The Daily Morning Glory “র কক্সবাজার প্রতিনিধি এখন এস এম হুমায়ুন কবির

বিশেষ প্রতিবেদক

দেশের সংবাপত্র জগতের শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক ” The Daily Morning Glory ” পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম হুমায়ুন কবির।

৮ নভেম্বর পত্রিকাটির সম্পাদক এ বি এম বজলুর রহমান রুমী স্বাক্ষরিত পত্রিকার পরিচয় পত্র ( আইডি কার্ড) রাজধানীর ২ আর,কে মিশন রোড়স্হ মতলব ম্যানশনের ৬ তলায় “The Daily Morning Glory” কার্যালয়ে সাংবাদিক এস এম হুমায়ুন কবিরের হাতে হস্তান্তর করা হয়।
তরুণ মেধাবী সাংবাদিক এস এম হুমায়ুন কবির কক্সবাজারের শীর্ষস্থানীয় দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার স্টাফ রিপোর্টার, বঙ্গ টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল “ওয়ান নিউজ ডট কম ডট বিড়ি” “টাইমস টোয়েন্টি ফোর ডট নেট,এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।
এস এম হুমায়ুন কবির কক্সবাজারের” রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব ” এর নব নির্বাচিত সভাপতি।
পেশাগত জীবনে তিনি সৎ, কর্মঠ ও অনুসন্ধিৎসু সাংবাদিক হিসেবে পরিচিত।

এস এম হুমায়ুন কবির রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী এলাকার বাসিন্দা এস এম আবদুর রহমান এর বড় সন্তান। সাংসারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

১৯৯৬ সালে এস এম হুমায়ুন কবিরের সাংবাদিকতা পেশা শুরু হয় কক্সবাজারের দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার ‘গর্জনিয়া সংবাদদাতা’ হিসেবে। দৈনিক দৈনিক বাকঁখালী পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেন।

২০০৫ সালে ঢাকার প্রাচীন জাতীয় পত্রিকা দৈনিক জনতা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে এগিয়ে যেতে সবমহলের দোয়া সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক এবিএম বজলুর রহমান খান রুমী সহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন মি. হুমায়ুন কবির।
দেশের অন্যতম পাঠক নন্দিত ইংরেজি দৈনিক “The Daily Morning Glory” পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব নেতৃবৃন্দ, জার্নালিষ্ট কো- অপারেশন অব বাংলাদেশ কক্সবাজার জেলা কার্যনির্বাহী কমিটি।তারা সাংবাদিক এস এম হুমায়ুন কবিরের পেশাগত সফলতা কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.