গার্লফ্রেন্ডের জন্য সালমানের ভ্যালেনটাইন্স গিফট

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ভালবাসা দিবস বলে কথা। ‘লাভ ইজ ইন দ্য এয়ার’ এই শ্লোগানে ভ্যালেন্টাইন্স উদযাপনে মেতেছেন বলিউড সেলিব্রেটিরা। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করলেন রোমানিয়ান মডেল ইউলিয়া ভানচুর।

ব্যাপারটা বুঝতেই হবে, সালমানের গার্লফ্রেন্ড বলেই তো কথা। ভ্যালেন্টাইন্স ডে’র আগে ইউলিয়া যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখার বিষয় তার গলায় ঝোলা লকেট। সেখানে লেখা, ‘লাভ, কেয়ার, শেয়ার, জয়, হেল্প, হোপ।’ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিদিন পরার মতো সবচেয়ে সুন্দর জিনিস এটা।’

বলিউড মিডিয়ার প্রকাশিত খবরে বলা হচ্ছে এটি আর কিছু না, স্রেফ সালমানের তরফ থেকে পাওয়া ইউলিয়ার ভ্যালেন্টাইন্স গিফট। যদিও এ নিয়ে কেউ মুখ খোলেননি। তবে সল্লু মিয়ার গার্লফ্রেন্ডের হাসিই যেন স্পষ্ট করেই সব বলে দিচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.