ক্রীড়া ডেস্ক:
মৌসুমের শুরুতেই ধাক্কা খেল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এফএ কমিউনিটি শিল্ডের ম্যাচে লেস্টার সিটির কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর এরই মধ্য দিয়ে ঠিক ৫০ বছর পর কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ের স্বাদ পেল লেস্টার। ওয়েম্বলি স্টেডিয়ামে জয়সূচক ম্যাচের একমাত্র গোলটি করেন কেলেচি ইহেনাচো।
পুরো ম্যাচের দুদলই একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। প্রথমার্ধ ১-০ গোল ব্যবধানে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হচ্ছিল গোল ছাড়াই। কিন্তু শেষ মুহূর্তে তখনও রোমাঞ্চের বাকিই ছিল। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করে লেস্টারকে জয় উপহার দেন কেলেচি।
এমন সময়ে গোল হয়েছে যে ম্যানচেস্টার সিটি, সেটা পরিশোধ করার কোনো সুযোগ পায়নি। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে লেস্টার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.