ওয়ান নিউজ ডেক্সঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগ ২৬৪টি আসনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৯৫টি আসনে প্রার্থী দিয়েছে। আর জাতীয় পার্টি (জাপা) দিয়েছে ২১০টি আসনে।
বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ রাজনৈতিক দলগুলোর আসন ও মনোনয়ন সংখ্যার তথ্য নিশ্চিত করেন।
এদের মধ্য দলগুলোর প্রার্থী দুই হাজার ৫৬৯ জন। আর স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৯৮ জন।
প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৮১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ধানের শীষ) ৬৯৬ জন, জাতীয় পার্টি-জাপা (লাঙ্গল) ২৩৩ জন, জাতীয় পার্টি (জেপি) (বাইসাইকেল) ১৭ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে) ৭৭ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মই) ৪৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল) ৫৩ জন, গণফোরাম (উদীয়মান সূর্য) ৬১ জন।
বিকল্পধারা বাংলাদেশ (কুলা) ৩৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (তারা) ৫১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ২৯৯ জন, বাংলাদেশ খেলাফল আন্দোলন (বটগাছ) ২৬ জন, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৭ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (ছাতা) ১৫ জন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল (চাকা) তিন জন।
গণতন্ত্রী পার্টি (কবুতর) আট জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুরেঘড়) ১৪ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি) ৩৩ জন, জাকের পার্টি (গোলাপ ফুল) ১০৮ জন, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুর গাড়ি) ১১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) ২০ জন, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) ৪৯ জন, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ৯০ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (খেঁজুর গাছ) ১৫ জন।
গণফ্রন্ট (মাছ) ১৬ জন, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি (বাঘ), বাংলাদেশ ন্যাপ (গাভী) চার জন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ১৩ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ২৮ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) পাঁচ জন, ইসলামী ঐক্যজোট (মিনার) ৩২ জন, বাংলাদেশ খেলাফত মজলিম (রিকশা) ১২ জন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ২১ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (হুক্কা) ছয় জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ৩০ জন, খেলাফত মজলিশ (দেয়ালঘড়ি) ১২ জন, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাতপাঞ্জা) ১৭ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) এক জন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩৯টি মনোনয়নপত্র জমা পড়ে অনলাইনে। এর মধ্যে ২৩টি মনোনয়নপত্র যথাযথভাবে দাখিল হয়েছে।
সারাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং অফিসের কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.