ওয়ান নিউজ বিনোদন ডেক্স: তার দাবি, এতদিন নাকি তাকে বলা হত, বয়ফ্রেন্ড অফ দ্য মিলেনিয়াম। তবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ের পর আর বয়ফ্রেন্ড তকমায় মন উঠছে না রণবীর সিংয়ের। এবার হাজার বছরের সেরা স্বামী হতে চান তিনি।
এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, রণবীরের ছবি সিম্বা মুক্তি পাচ্ছে ২৮ তারিখ। সোমবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেই অনুষ্ঠানে এসে রণবীর বলেছেন, হাজার বছরের সেরা প্রেমিক আখ্যা পাওয়ার পর এবার স্বামী হিসেবেও তিনি এক নম্বর হতে চান তর্কাতীতভাবে।
তিনি বলেছেন, ২০১২ সালে তার সঙ্গে দীপিকার দেখা হয়, ৬ মাসের মধ্যে বুঝে যান, তার জন্য দীপিকাই প্রকৃত পাত্রী।
.jpg?1543980531780)
সিম্বায় রণবীরের বিপরীতে রয়েছেন সারা আলি খান। ছবি পরিচালনা করছে রোহিত শেঠি। রণবীর জানিয়েছেন, দীপিকা ছবির ট্রেলার দেখেছেন, বলেছেন, তাকে হট লাগছে। তার কথায়, দীপিকা কোনও বিষয়ে নিজের মতামত বিশেষ দেন না। তবে ট্রেলার চলাকালীন তার দিকে তাকিয়ে বলেন, হট লাগ রহা হ্যায়।
পরিচালক রোহিত শেঠি বলেছেন, রণবীরের থেকে বেশি পাগলামি করা কারও পক্ষে সম্ভব নয়। ও যা বলে, যে সব জামাকাপড় পরে, যেভাবে বিয়ে করল, সবই চূড়ান্ত পাগলামির লক্ষণ। ১ মাস ধরে ও বিয়ে করছে। এটা তো একটা রেকর্ড।
১৪-১৫ নভেম্বর ইতালিতে বিয়ে করেছেন রণবীর-দীপিকা। তারপর থেকে তারা একের পর এক রিসেপশন পার্টি দিয়ে চলেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.