প্রেস বিজ্ঞপ্তি :
১৫ নভেম্বর সোলাতানিয়া কেজি এন্ড নুরানী একাডেমীর পি.এস.সি পরীক্ষার্থীদে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি কাজী মোরশেদ আহমদ, কাউন্সিলর ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা ও মৌলানা মুফিজুর রহমানের সঞ্চালনায় এবং নুর কায়েস এর কোরান তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন উক্ত প্রতিষ্ঠানে যে কোন ধরণের সহযোগিতা ও অত্র প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের লেখাপড়া সুষ্ঠু ও সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সব সময় পাশে থাকবেন বলে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব নুরুল আমিন, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল আবছার খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু মল্লিক মাইকেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ, কক্সবাজার জেলা শাখা, রফিকুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসাইন, নচর উল্লাহ, জান্নাত আরা, রিমা আক্তারসহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অত্র এলাকার অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.