ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল সকাল থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন হয়।
এতে ওবায়দুল কাদের আরও জানান, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে যে সংবাদ সম্মেলন করার কথা ছিল তা আগামী দু’একদিন পরে করবেন। তাঁর সংবাদ সম্মেলনের দিনক্ষণ সময়মতো জানিয়েছে দেয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.