জে.জাহেদ ,চট্টগ্রাম ব্যুরো:
নগরের ডিসি রোডে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ৯০জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রোববার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বাদি হয়ে শনিবার রাতেই মামলাটি দায়ের করেন।
শনিবার সন্ধ্যায় ডিসি রোড এলাকায় ব্লক রেইড দেওয়ার সময় ‘আর ইসরা’ ভবনের ২য় তলায় ছাত্রশিবিরের মহানগর কার্যালয়ের ছাদে পরপর ৪টি বোমা বিস্ফোরণ হয় বলে দাবি করে পুলিশ। পরে কার্যালয়ে এক ঘণ্টা অভিযান চালিয়ে ৬টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.