মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন লাভের উদ্দ্যেশ্যে ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় বিএনপি’র অফিস থেকে ১২ নভেম্বর সোমবার বিকেল ৪টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে তাঁর সাথে উখিয়া টেকনাফের বিপুল সংখ্যক জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে শাহজাহান চৌধুরীর একমাত্র কণ্যা ও কক্সবাজার জেলা বিএনপি’র সদস্য এডভোকেট নাজিয়া জাহান সম্পা ঢাকা থেকে জানিয়েছেন। এদিকে, একই আসন থেকে পূর্বে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তাঁর মনোনয়ন লাভ ও নির্বাচিত হওয়ার ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.