লামায় পাথর নিয়ে নাটক

একেএম বেলাল উদ্দিনঃ আইন শৃঙ্খলা বাহিনী পাথর জব্দ করে নিয়ে আসে। তারপর পাথর গুলো গড়ে ৫৫ টাকা করে নিলাম হয়। নিলাম কাগজের মেয়াদ দেয়া হয় ৭দিন। এই সাত দিনের সময়ে অবৈধ পাথর ব্যবসায়ীরা এই কাগজ প্রদর্শন করে আরো ২০/৩০ ট্রাক পাথর নিয়ে যায়।

তাহলে বুঝা যায় ১ ট্রাক পাথর জব্দ হলে আরো ২০/৩০ ট্রাক অবৈধ পাথর বৈধ করা হয়। কোন প্রকার কাগজপত্র নাই গাড়ি গুলোর। সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পায় গাড়ি গুলো। এই লগু শাস্তি অবৈধ পাথর পাচারে সহায়তা করে বলে মনে করছে জনসাধারণ। এলাকাবাসি দাবি করেন, মোবাইল কোর্ট করে পাথর নিলাম প্রক্রিয়া পাথর ব্যবসাকে উৎসাহিত করে। পাথর ব্যবসায়ী ও গাড়ি মালিকদের জন্য নিয়মিত মামলা করার দাবি করেছে লামা পরিবেশ রক্ষা পরিষদের নের্তৃবৃন্দরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.