নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলীতে লক্ষীপুরা “একতা” সংঘের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
চন্দনাইশ উপজেলাস্থ একতা সংঘের নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ১৯শে অক্টোবর দুপুর ২ ঘটিকায় নির্বাচন কমিশন ও আয়োজক কমিটি তা সম্পন্ন করেন।
এতে নব নির্বাচিত কার্যকরী পরিষদে রাসেল দাশ সভাপতি ও উত্তম বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
আগামী ২ (দুই) বছর ২০১৯-২০২০ সালের জন্য লক্ষীপুরা একতা সংঘের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়।
পরে একতা সংঘের বর্তমান সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ২০১৭-১৮ সালের আর্থিক প্রতিবেদন ও বিগত সাধারণ সভার কার্য বিবরণী অনুমোদন করা হয়।
এ সময় আগামীতে একতা সংঘের কার্যক্রমকে আরো গতিশীল এবং আর্ত মানবতার সেবায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবে বলে নব নির্বাচিত পরিষদের নেতারা ঘোষণা দেন।
নব-গঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি কেশব তালুকদার, সহ সভাপতি দেবু দাশ,সহ সাধারন সম্পাদক রয়েল দাশ, সাংগঠনিক সম্পাদক বিপুল তালুকদার, অর্থ সম্পাদক শ্রীকান্ত তালুকদার, প্রচার সম্পাদক রাহুল তালুকদার, দপ্তর সম্পাদক শ্রীধাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কিরন তালুকদার, মহিলা সম্পাদিকা ঐশী দাশ প‚জা।
এছাড়াও কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন, রয়েল দাশ(২), ববি দত্ত, লক্ষন বিশ্বাস, শুভ মহাজন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.