রোজা-যাকাত-ফিতরা সম্পর্কে জানতে ৩৩৩ নম্বরে কল করুন
ওয়ান নিউজ ডেক্সঃ পবিত্র রমজান মাসে যে কোনো মোবাইল অপারেটর থেকে ৩৩৩ নম্বরে কল করে নামাজ, রোজা, যাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসায়াল-মাসায়েল এবং সেহরি ও ইফতারের সময়সূচি জানা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জনসংযোগ মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এটুআই প্রোগ্রামের আওতায় এ সেবা চালু করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.