জাতীয় নাগরিক কমিটি রামু উপজেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) রামু বাইপাস চত্বরে একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব এ এস এম সুজাউদ্দিন, উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল, জামায়াতে ইসলামীর রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মোঃ হারুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন,
হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সদস্য হাফেজ আবুল মঞ্জুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের রামু উপজেলা সহ-সভাপতি ইসমাইল রশিদ আনসারী, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক,
জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর প্রতিনিধি অধ্যাপক মোঃ ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন,
কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মাহমুদুল হক জনি, রামু উপজেলা শিবিরের সভাপতি নোমান ফারুক সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ আতিকুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলা যুগ্ন-আহ্বায়ক তানভীর অভিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে আমির হোসেন হেলালী, জাফর আলম, নেজাম উদ্দিন, শওকতুল ইসলাম শোয়েব সাঈদ, আনিস নাঈম, আল মাহমুদ ভুট্টো, আব্দুল্লাহ সহ অনেকেই।
রামু উপজেলার জানাক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত হওয়ায় এ এস এম সুজা উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলমতকে একসাথে থেকে নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রামু উপজেলার নাগরিক কমিটির এই ইফতারে সকল দল ও মতের সম্মিলনের ইফতার আয়েজনকে উপস্থিত সকলে ভূয়সী প্রশংসা করেন।

I conceive you have mentioned some very interesting points, thanks for the post.