ইয়ানূর রহমান : গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরো ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ জানন, গত ২৪ ঘণ্টায় জেলার এক শত ৪৭ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রায় ১৭ শতাংশ শনাক্তের হার। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১০৫ জন।
এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৭৬১২ জন, সুস্থ্য হয়েছেন ১২৩৯৭ জন, করোনায় মৃত্যু হয়েছে তিন শত ৫ জন।
যশোর জেনারেল হাসপাতালে মারা গেছে ৬ জন, করোনা রোগীর মৃত্যু হয়েছে। যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে একশত ১৪ জন, কেশবপুরে ২ জন, ঝিকরগাছায় ৩ জন, অভয়নগরে ০ জন, মনিরামপুরে ০ জন, বাঘারপাড়ায় ০ জন, শার্শায় ৫ জন, চৌগাছা উপজেলায় ০ জন নতুন করে শনাক্ত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.