মালয়েশিয়া পাচারকালে ১০ রোহিঙ্গা উদ্ধার

ওয়ান নিউজঃ  টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে মালয়েশিয়াগামী ১০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক মানবপাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে তাদের শাহপরীর দ্বীপ উপকূল থেকে উদ্ধার করা হয়। এ সময় আবদুর রহমান (২৫) নামে এক দালালকেও আটক করা হয়েছে। আটক রহমান সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝার পাড়ার ফজরুল হকের ছেলে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর মাঝার পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধাররা হলেন, মো. জিয়া, রশিদ ইল্লাহ, নুর আলম, মো. জাবের, মো. মোকাদেছা, জান্নাত আরা, সেতেরা, জোলেখা, রোজিনা ও সলিকা। তারা সকলেই উখিয়া, কতুপালং, জাদিমুরা, মৌচনী ও টেকনাফের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

র‌্যাব-৮ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ১০ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরে অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০ রোহিঙ্গাকে উদ্ধার ও মানবপাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.