মহান স্বাধীনতা দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনু্ষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীন স্বদেশ,শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠেছে জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে রবিবার বিকালে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা ‘র সভাপতিত্বে উপ-প্রচার সম্পাদক এম এ মন্জুরের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমেদ সিআইপি,সাহ- সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন,এডঃ আমজাদ হোসেন, এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী,রেজাউল করিম,যুগ্ন- সাধারণ সম্পাদক এডঃ রনজিদ দাশ,সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী,সাংস্কৃতিক সম্পাদক এডঃ তাপস রক্ষিত,মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর,জেলা যুবলীগের সহ- সভাপতি সোহেল আহমদ বাহাদুর,জেলা ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা ইশতিয়াক আহমদ জয়,পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন সহ নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.