বেনাপোল হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রকে মারপিট করে টিসি প্রদান

ইয়ানুর রহমান : বেনাপোল হাইস্কুলের দশম শ্রেনীর মেধাবী ছাত্রকে শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্য মারপিট করে স্কুল থেকে টিসি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বেলা সাড়ে ১২ টার সময় আরমানকে প্রধান শিক্ষক স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেয়।

দশম শ্রেনীর মেধাবী ছাত্র আরমান এবং তার পিতা অভিযোগ করে বলেন, গত ১৩ তারিখে স্কুলের ইংরেজী দ্বিতীয় পত্র ক্লাস নেওয়ার সময় শিক্ষক কামরুজ্জামান স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোশারফকে বলে দেখেন ছেলেমেয়েরা পড়া লেখা করে না। এরা কোন পড়া পারে না। তখন আমি দাঁড়িয়ে বলি স্যার আপনি তো আমাদের পড়া ধরেন নাই। এ কথা বলার সাথে সাথে স্যার আমাকে জোরে কানে থাপ্পড় মারে এবং জামার কলার ধরে দেওয়ালের সাথে মাথা ঠোকায়।

 

এরপর ক্লাস থেকে বের করে ম্যানেজিং কমিটির সদস্য মোশারাফ আমাকে কলার ধরে গলা চিপে ধরে এক পর্য্যায়ে দেওয়ালের সাথে মাথা ঠোকায় তখন আমি আত্মরক্ষার্থে মোশারফ এর সাথে হাতাহাতি করতে বাধ্য হই। আমি যদি হাতাহাতির মত পদক্ষেপ না নিতাম তাহলে সে আমাকে গলা চিপে হয়ত মেরে ফেলত। আরমান আরো বলে স্যার কামরুজ্জামন এবং ম্যানেজিং কমিটির সদস্য আমাকে টেনে হিচড়ে আমার গায়ের জামা পর্যান্ত ছিড়ে ফেলে।

 

এ ব্যাপারে গত ১৪ তারিখে প্রধান শিক্ষক শওকাত আলীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঘটনা  তেমন কোন কিছু না। ছাত্র পড়া পারে নাই তাই শিক্ষক তাকে শাসন করেছে। ম্যানেজিং কমিটির সদস্য তাকে মারধর করেছে কিনা এ শ্রশ্নের জবাবে তিনি বলেন এ ধরনের কোন ঘটনা ঘটে নাই। যা হয়েছে তা নিয়ে সব মিটমাট হয়ে গেছে। আরমানকে টিসি দেওয়া হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন না এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

আরমান এর আগে তার ভাল লেখা পড়ার জন্য কয়েকবার পুরস্কার পেয়েছে রাজনৈতিক ব্যাক্তিত্বদের নিকাট থেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.