ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার, ৮০২ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে যশোর বেনাপোল ও শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলো জাহিদ (১৮)পিতা সাহেব আলী গ্রাম বড় আচড়া বেনাপোল, নাহিদ (১৯)পিতা হাসান গ্রাম ঝিকরগাছা ও আব্দুর জব্বার (৪০)পিতা কেরামত আলী গ্রাম টেংরাালী শার্শা যশোর। ৩০নভেঃ ভোর থেকেে সকাল ১০ টা পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে ডলার ও ফেনসিডিল সহ তাদেরকে আটক করেন।

বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি এক ডলার পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান ডলার নিয়ে গাতিপাড়া সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাচ্ছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে গাতিপাড়া বড় আচড়া সড়কে অভিযান চালিয়ে ৪০ হাজার ডলার সহ তাকে আটক করা হয়।
অপর দিকে শিকড়ী মাঠের মধ্যে থেকে ৫০৯ ফেনসিডিল ও শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৯৩ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ২ জনকে আটক করেন।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ডলার,ফেনসিডিল ও মদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.