মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট এ কে আহামদ হোসেন স্মরণে জেলা জজশীপ, জেলা ম্যাজিস্ট্রেসি ও জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে ২২ নভেম্বর বৃহস্পতিবার ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হবে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজের সভাপতিত্বে তাঁর এজলাসে সকাল ১০টায় ফুলকোর্ট রেভারেন্স শুরু হবে। আদালতের রেওয়াজ অনুযায়ী জেলা আইনজীবী সমিতির কোন সদস্য মৃত্যূবরণ করলে এই ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। ফুলকোর্ট রেভারেন্স দিবসে জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসির আওতাধীন সকল আদালতের কার্যক্রম বন্ধ থাকে। ফুলকোর্ট রেভারেন্স শেষে একইদিন সকাল ১১ টায় আইনজীবী সমিতি মিলনায়তনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এডভোকেট একে আহামদ হোসেন স্মরণে শোক সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এডভোকেট একে আহামদ আহামদ হোসেন গত ৮ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় আলফুয়াদ হাসপাতালে ইন্তেকাল করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.