বিকেলে আসছে ক্যারিবিয়ানদের একটি দল

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার কথা ছিল ১৫ নভেম্বর। কিন্তু ভারত সিরিজ শেষ হয়ে যাওয়ায় একদিন আগেই চলে আসছেন দলটির একাংশ। বুধবার বিকেলের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তারা।

জানা গেছে, সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি দলের যারা টেস্ট স্কোয়াডেও আছেন তারাসহ কয়েকজন কোচিং স্টাফ থাকছেন অগ্রবর্তী এই দলে। এদিনই সন্ধ্যায় চট্টগ্রাম চলে যাবেন তারা। অন্যরা আগামী কাল আসবেন।

সফরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

চট্টগ্রাম টেস্টের আগে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেসন হোল্ডারের দল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.