বাংলাদেশ ইসলামী যুবসেনার কক্সবাজার জেলা শাখার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার জেলা শাখার সাধারণ সভা ও ইফতার মাহফিল জেলা যুবসেনার অস্থায়ী কার্যালয়ে ৮/৬/২০১৭ইং বিকাল ৩.০০ ঘটিকায় সময় সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন উপজেলার যুব সমাজকে সুসংগঠিত করার মাধ্যমে ইসলামের সঠিক রুপরেখা সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য সকল কর্মীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়। পরবর্তীতে বিকাল ৪.৩০ মিনিটের সময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহাবায়ক কাজী মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক মো: ইসতিয়াক রেজা, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রসেনার জেলা সভাপতি ওসমান সরওয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, অর্থ সম্পাদক মো: আহাছান উলাহ, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, পরিকল্পনা সম্পাদক মো: জাকির হোসেন প্রচার প্রকাশনা সম্পাদক মো: রফিক উলাহ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক খোরশেদ আলম, মানব সম্পদ সম্পাদক সোহেল আরমান, দাওয়া ও সংস্কৃতি সম্পাদক মো: বেলাল আহমদ, সিনিয়র সদস্য কাজী মো: শাহজাহান, সদস্য লুৎফুর রহমান, মহিউদ্দিন, দিল মোহাম্মদ প্রমুখ। সভার সমাপ্ত ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মৌ: মোহাম্মদ আমান উলাহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.