পেকুয়ায় বিএনপি থেকে আ’লীগে যোগদান সংবাদ নিয়ে বিএনপির বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তি:

পেকুয়া উপজেলা বিএনপির আড়াইশ নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান, বিএনপি থেকে আ’লীগে, শীর্ষক সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন মাধ্যমে যেসব খবর এসেছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা পেকুয়া উপজেলা বিএনপি বিষয়টি খোলাসা করতে চাই, তা হল এসব সংবাদ ষড়যন্ত্র ও অপপ্রচারের নতুন কৌশল। এসব সংবাদে উজানটিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি যে সাইফুল মেম্বারের কথা বলা হয়েছে সে যুবদল থেকে দলের শৃংখলা ভঙ্গের দায়ে অনেক আগেই বহিস্কৃত। পেকুয়া উপজেলা যুবদল তাকে প্রেস নোট দিয়ে গত ১০ নভেম্বর বহিস্কার করেছে। আর তার সাথে যে রহিম মেম্বারের কথা বলা হয়েছে সে আগেও আ”লীগ থেকে বিএনপিতে এসেছিলেন। এ ছাড়াও সংবাদে পেকুয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলে যে বোরহান উদ্দিনের নাম বলা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট পেকুয়া সদর ইউনিয়নে দুইটি জোনে পশ্চিম জোনে মাহাবু ও পূর্ব জোনে জয়নাল নামের দুজন সভাপতি রয়েছে। পেকুয়া সদরে বোরহান নামের স্বেচ্ছাসেবকদলের কোন সভাপতি ছিলনা এবং নাই । কাজেই এসব সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

-পেকুয়া উপজেলা বিএনপি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.