পিআইবিতে শুরু হচ্ছে সাংবাদিকতায় মাস্টার্স কোর্স

ওয়ান নিউজ ডেক্স: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স শুরু হতে যাচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ শিক্ষাবর্ষের প্রথম পর্বের ভর্তির আবেদন আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে।

ক্লাস শুরু হবে আগামী বছরের ২৬ জানুয়ারি থেকে।

ভর্তির ক্ষেত্রে গণমাধ্যমে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

উল্লেখ্য, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে ২০০০ সাল থেকে সাংবাদিকতায় এক বছর মেয়াদী স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্স চালু আছে।

তবে সাংবাদিকদের আরও মানোন্নয়নের জন্য মাস্টার্স কোর্স চালু হতে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.