নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২২
ওয়ান নিউজ ডেক্সঃ নেপালে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।
বৃহস্পতিবার নেপালের পশ্চিমাঞ্চলীয় জাযারকোট জেলায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রধান জেলা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাওদেল জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়েছেন। বাকি নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। বাসটি কলঙ্গ থেকে খারার উদ্দেশে রওনা দিয়েছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জন আরোহী ছিল।
জেলা পুলিশের প্রধান ভবেশ রিমাল জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আহত বেশ কয়েকজনকে কাঠমুন্ডু এবং নেপালগঞ্জে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। সূত্র: এনডিটিভি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.