নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আ’লীগ

ওয়ান নিউজঃ জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে এ বৈঠকে বসেছে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন মশিউর রহমান, ডা.দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন্নেসা বাপ্পী প্রমুখ।
আওয়ামী লীগের বৈঠকটি বুধবার তাৎক্ষণিকভাবে হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকটি মঙ্গলবার চিঠি দিয়ে জানানো হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.