নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ কারবারি আটক

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের জেলার নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি রেজু হেডম্যানপাড়ায় অভিযান চালিয়ে ৩৫৫০ ইয়াবাসহ মোঃ জামাল মোল্লা (৩৭) নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক কারবারি পাবনা জেলার সাতবাড়িয়া ইউনিয়ন কুড়িপাড়ার মোঃ হাবিবুর রহমান মোল্লা ছেলে।

শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মির্জা জহির উদ্দিন, এসএই মফিজুদ্দিন আহমেদ, এএসআই মনির হোসেন ও সঙ্গীয় টীম এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

উল্লেখ্য, ১০ জুন ভোরে ভাল্লুখ খাইয়া গ্রামে অভিযান চালিয়ে ৪৯ হাজার ইয়াবাসহ দুই জন, ৪৮ হাজর ৭শ ইয়াবাসহ ১ জন আটক হয়েছিলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.