‘ধর্ষক’ নাঈম আশরাফ গ্রেফতার
ওয়ান নিউজঃ রাজধানীর বনানীর হোটেল রেইনট্রিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সীগঞ্জের লৌহগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
আলোচিত এ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও অপর আসামি র্যাগনাম গ্রুপের কর্ণধারের ছেলে সাদমান সাকিফকে গত বৃহস্পতিবার সিলেট থেকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.