মোজাম্মেলহক, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকায় থেকে ১শ পুরিয়া হেরোইনসহ নুরজাহান বেগম (৪০) নামের নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি নুরজাহান বেগম উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকার মৃত মোসলেম শেখের স্ত্রী।
জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুরাভিটা নামক এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী মোছা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.