দেশে একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে:

কক্সবাজারে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ

ইকরাম চৌধুরী টিপু , কক্সবাজার
বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর- মানিকপুরে গণসংযোগে এসে এসব কথা বলেন তিনি।
বলেন, দেশে যেন আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান সবার একই পরিণতি হবে -এমন হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে প্রতিশ্রুতিবদ্ধ । তাই আগামী ১২ই ফেব্রুয়ারী সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

  1. webdesign বলেছেন

    this is an interesting article, i enjoy reading it, keep up the good work, do you post often, i want to start following you. my site is https://webdesignfreelancermunchen.de/ it is the top webdesign freelancer platform in Germany.

  2. Rick1065 বলেছেন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.