টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ওয়ান নিউজ ডেক্সঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী পাইলট উইং কমান্ডার আরিফ নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, ২২-২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন দুর্ঘটনা এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.