ওয়ান নিউজ ডেক্সঃ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভাষণ শুরু করেন তিনি।
সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।
বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রচার করছে।
প্রসঙ্গত, এ ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তফসিল ঘোষণার আগে গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.