চুরির মামলায় এসএ টিভির অনুষ্ঠান প্রধান কারাগারে
ওয়ান নিউজ ডেক্সঃ চুরি ও প্রতারণার মামলায় এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত শুনানি শেষে জিনাত জেরিনের জামিন নামঞ্জুর করেন। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
এর আগে গত শুক্রবার জিনাত জেরিনকে কারাগারে পাঠান আদালত। ওইদিন তার আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথি না থাকায় আদালত জামিন শুনানির জন্য আজকের দিন (১২ মার্চ) ধার্য করেন।
রওনক নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জিনাত জেরিন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, চুরি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.