নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন তরুণ শিল্পপতি দক্ষিণ জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপির কার্যলয় গিয়ে দপ্তর সম্পাদক বেলাল আহমদের থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।
মনোনয়ন নেওয়ার সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সালাউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক নঈম উদ্দিন চোধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য এম হান্নান রহিম, এ.কে.এম ইমরান হেসেন, তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহমদ নুর প্রমূখ।
মনোনয়ন প্রসংগে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল, বিএনপি সব সময় দেশের কথা ভাবে, তারই ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিচ্ছে।’
তিনি আরো বলেন, আন্দোলন ও নির্বাচনের জন্য এক সাথে কাজ করছি, আমি আশাবাদী দল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করলে আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.