চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে জুবিলি রোডের উভয় পাশে ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি ও ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় ৩৭ দোকানিকে ১ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
আফিয়া আখতার জানান, সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের পণ্যসামগ্রী স্ত‚প করে জনদুর্ভোগ সৃষ্টি এবং চসিকের ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় জরিমানা করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.