চকরিয়ায় উপজেলা প্রশাসনের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

 

এম.মনছুর আলম,চকরিয়া:

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের হলরুম”মোহনা” মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।উক্ত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী,চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মো:ইয়াছির আরাফাত,চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন।অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.