মোঃ নেজাম উদ্দিন।
সমাজ দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তরুনদের এগিয়ে আসতে হবে, তরুনরাচাইলে এদেশকে একটি সুন্দর সমাজ বা একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে’ -এমন অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএফ ও ‘গণঐক্য’র চেয়ারম্যান ববি হাজ্জাজ। আগামী নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ রয়েছে। চোর ও নাশকতাকারী সেনাপতিতের হাত কেটে ফেলতে

হবে। অন্যথায় সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে বিঘ্ন ঘটবে। দেশে চলমান গুম, খুনে গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যমকর্মী ও দলের বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় ববি হাজ্জাজ প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলামের নির্দেশনা মেনে চলতে হবে। মানুষকে সঠিক পথে চালানোর জন্য ‘গণঐক্য’ গড়েছি। সে পথে আমরা এগুচ্ছি। আমাদের পথকে রুদ্ধ করতে পারবে না। গণঐক্য’র চেয়ারম্যান বলেন, যে দল মাদকের বিরুদ্ধে স্বোচ্ছারের কথা বলে তাদের দলের নেতারাই ইয়াবা পাচারে জড়িত। মাদক ব্যবসায়ীদের প্রার্থী করেছে। তাহলে দেশের যুবসমাজ রক্ষা করবে কারা? তার অভিযোগ, যেভাবে সরকারী দলের প্রার্থীরা আচরণবিধি লংঘন করছে, তা কিছুতেই কাম্য নয়। নিয়ম নীতি কিছুই মানছে না সরকারী দলের নেতারা। আগামী নির্বাচনে আমরা যে যার অবস্থান থেকে পোলিং এজেন্ট এর ভূমিকা রাখবো। কোন ভোট কারচুপি, অন্যায় হতে দিব না। ববি হাজ্জাজ বলেন, দেশে প্রায় গুরুত্বপূর্ণ জেলায় আমরা প্রার্থী দিয়েছি। কক্সবাজারের তিনটি আসনে আমরা নির্বাচন করছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের প্রার্থীরা বিজয় হবে। কোরআনের আয়াত উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, উপরে আল্লাহ নিচে আমাদের দেশ। দেশের মাটির পবিত্র রক্ষার দায়িত্ব আমাদের। আগামী ৩০ টা দিন আমাদের মাঠে থাকতে হবে। আমাদের কোনো প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার কঠিন জবাব দেয়া হবে। ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগ ও গণঐক্যের মহাসচিব আবুল খায়ের, জাতীয়তাবাদি গণতান্ত্রিক আন্দোলনের দফতর সম্পাদক ও যুব আন্দোলনের সভাপতি লায়ন নুরুজ্জামান হিরা। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের আহবায়ক মাস্টার সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন গণঐক্যের প্রার্থী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) মোহাম্মদ ফয়সাল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) মাওলানা শহীদুল্লাহ ও কক্সবাজার-৪ (এডভোকেট সাইফুদ্দিন খালেদ। সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য শাহাদত হোসাইন। সভায় বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা আগামী নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্র পাহারা দিবেন বলে শপথ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.