‘কেউ সেক্সি বললে কিছু মনে করি না’

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ আকর্ষণীয় চেহারা আর ফিগার নিয়ে ১৯ বছর বয়সে বলিউডে পা রাখেন রিয়া সেন। ২০০১ সালে ‘স্টাইল’ ছবিতে প্রথম তাকে দেখেন দর্শক। এর পর একে একে ২০০৩-এ ‘ঝঙ্কার বিটস’, ২০০৫-এ ‘আপনা সাপনা মানি মানি’র মতো বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

তবে তাঁর কাছে যে ধরনের চরিত্র আসে তাতে তিনি আর খুশি নন। সকলেই অনস্ক্রিন ‘সেক্সি’ রিয়াকে দেখতে চান।

সম্প্রতি এক সাক্ষাত্কারে রিয়া শেয়ার করেছেন তাঁর মনের কথা। রিয়ার কথায়, সকলেই চায় অনস্ক্রিন আমি মিনিস্কার্ট পরি। আরও একটু বেশি ক্লিভেজ দেখাই। কিন্তু আপনি তখনই সেক্সি যখন আপনার খুব সুন্দর একটা পার্সোনালিটি থাকবে। আমাকে কেউ সেক্সি বলে ডাকলে আমি কিছু মনে করি না। কিন্তু আমি তো তার থেকেই বেশি কিছু।

রিয়া আরো জানিয়েছেন, ‘আমি ভুল সময়ে বলিউডে গিয়েছিলাম। অনেক ছোট ছিলাম। ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছুই জানতাম না। কিন্তু এখন অনেক পরিণত হয়েছি। ফলে বুঝতে পারি ঠিক কী আমি চাই।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.