কর্ণফুলীর জুলধায় পূজা মন্ডপ পরিদর্শনে আওয়ামীলীগ নেতৃবৃন্দ

জে,জাহেদ, চট্টগ্রাম:

কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর অদ্যত অচ্যুত ধাম পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ডাঙ্গারচর পূজা উদযাপন পরিষদের আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন ও পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নেতারা।

এতে পুজা পরিষদের সভাপতি প্রদীপ কুমার দে’র সভাপতিত্বে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সৈকত দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।

বিশেষ বক্তা জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমির আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ৩৪তম বিসিএস ক্যাডার প্রভাষক এডিসন কান্তি দে।

এছাড়াও আওয়ামীলীগ নেতা মোঃ নুর, ইলিয়াছ মেম্বার, শরীফ মিয়াজী মেম্বার, উপজেলা যুবলীগ উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ মুছা, কার্যকরী সদস্য সাইফুল হাসান, যুবলীগ নেতা নুরুল ইসলাম, ইসমাইল, মহিউদ্দীন, ফারুক, সঞ্জিত দাশ, স্থানীয় মহিলা সদস্যা রত্না রানী দত্ত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন নয়ন, ছাত্রলীগ নেতা সাইফুদ্দীন, সাজ্জাদ সাজিদ, জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক আবু তাহের, জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুল হক চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মোরশেদ, ছাত্রলীগ নেতা শাকিল, শাহিন, জাহেদুল হক বাবু মনির উল নাঈম, নাজেম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেখ হাসিনার সরকারের জনবান্ধব উদ্যোগ তুলে ধরেন এবং সরকারের আন্তরিকতার বিশদ জানান।

বক্তারা আরো বলেন,সকল ধর্মে কোন ধর্মকে ছোট করে না দেখার যে শিক্ষা সেটির উপর গুরুত্বারোপ করে সবাইকে দূর্গাপূজার শুভেচ্ছা জানান।

নির্মানাধীন মন্দিরের জন্য উপজেলার বাজেট থেকে বিশেষ বরাদ্দ ও উপস্থিত নেতৃবৃন্দরা তাৎক্ষনিক আর্থিক সহযোগিতা করেন ও নির্মাণ সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.