কর্ণফুলীর চাঞ্চল্যকর মামুন হত্যাকান্ড প্রধান আসামি আজমের আত্মসমর্পণ: ৩ দিনের রিমান্ড
জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম কর্ণফুলীর চাঞ্চল্যকর ছাত্রনেতা মামুন হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির আলোচিত এক নম্বর আসামি মোহাম্মদ আজম আদালতে আত্মসমর্পণ করেছেন।

গত ১৩ নভেম্বর মঙ্গলবার অনেকটা গোপনে তিনি চট্টগ্রাম মহানগর মেট্টোপলিটন আদালতে আত্নসম্পর্ণ করেন। সংগত কারণে বিষয়টি পরে জানা হয়।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তার পক্ষে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে আসামি মোঃ আজমের ৩ (তিন) দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পরে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
একই মামলায় অন্য আসামিদের মধ্যে কর্ণফুলী থানা পুলিশ ইতিমধ্যে কিশোরগঞ্জ হতে মোঃ ওমর উদ্দীন ও কুমিল্লা হতে মোঃ আশিক ও আলী আজগরকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুুলিশের সাড়াশি অভিযানে অপরাধীরা কোনঠাসা হয়ে পড়লে নিরুপায় হয়ে আদালতে আতœসর্মপণের পথ বেছে নিতে বাধ্য হয় বলে জানা যায়।
উল্লেখ্য,গত ২৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম কর্ণফুলীতে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের জমাদর পাড়ায় বাড়ির অদুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ (২৪) খুন হন।
এ ঘটনায় মোঃ ইয়াছিন বাদি হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোঃ আলী নুর আশিক, আজম, আলী আজগর, ওমর ও শাহনুরসহ অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামি করে। গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দিতে পরে সুমন ও পারভেজের নাম প্রকাশ পায়।
৩ দিনের রিমান্ড প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলী থানার (ওসি তদন্ত ) মোঃ ইমাম হাসান বলেন, ‘রিমান্ডে থাকা আসামি আজমের কাছ থেকে হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য পাওয়া গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা’।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.