কক্সবাজার-১ মনোনয়নপত্র জমা দিয়েছেন হাসিনা আহমেদ

ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. হাসিনা আহমেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৭নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামাল হেসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে চকরিয়া-পেকুয়া ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের সহধর্মিণী ও কক্সবাজার -১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এডভোকেট হাসিনা আহমেদ একইদিন দুপুর ১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছেন।

হাসিনা আহমদের প্রেস সচিব সফওয়ানুল করির বলেন, পেকুয়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেয়ার কথা থাকলেও নেতাকর্মীদের অংশগ্রহণ এড়াতে তিনি কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এরপরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি তার নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.