কক্সবাজার কলাতলীতে প্রতারনার অভিযোগে পিবিআই এর হাতে এক যুবক আটক
নেজাম উদ্দিন,
২৮মার্চ (বুধবার)বিকালে কক্সবাজার কলাতলী থেকে প্রতারনার অভিযোগে এক যুবককে হাতেনাতে পাগড়াও করেছে পিবিআই কক্সবাজার। ভুক্তভোগীদের অভিযোগের উপর ভিত্তি করে পিবিআই কক্সবাজারেরর এএসআই জহির এর নেতৃত্বে মোঃ কামরুল আহসান,ও সুবেন দেব সহ প্রতারক চিন্তা হরন বিশ্বাস (২৭) কে আটক করে পিবিআই। তার পিতার নাম মহেন্দ্র বিশ্বাস মাতার নাম ফুলমালা বিশ্বাস থলপাড়া নিশ্চিত পুর ৬নং ওয়ার্ড় ইউনিয়ন ফতেপুর থানা, মির্জাপুর টাঙ্গাইল জেলার লোক বলে স্বীকার করে। ভোক্তভোগী আশীষ কান্তি দে দক্ষিন পুর্ব হিন্দুপাড়াও গোবিন্দ চন্দ্র দে জানায় গোয়ন্দা বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে কক্সবাজার শহর কলাতলীতে বিভিন্ন হোটেলে অবস্থান করে এলাকার লোকদের চাকরির নাম দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে পুলিশ বুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) এএসআই জহির জানান কলাতলীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য চিন্তা হরন বিশ্বাসকে আটক করে সদর থানায় প্রেরন করা হয়েছে। কক্সবাজার সদর থানার কামরুল আজম ঘটনার সত্যতা স্বীকার করেছে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.