কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ ও নিলস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে জাতীয় মুট-কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ ও নিলস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ আয়োজিত দিনব্যাপি জাতীয় মুট-কোর্ট প্রতিযোগিতা -২০১৮ অনুষ্ঠিত।

 

এর সমাপনী অনুষ্ঠান ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়। এতে দেশের মোট ১৯ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে।

সমাপনী অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের মহামান্য বিচারপতি এস এম মুজিবুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিভার্সিটির ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম, কক্সবাজার জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মোঃ ফিরোজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সি আই পি, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারী লায়ন মোঃ মুজিবুর রহমান, ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ, রেজিস্টার নাজিম উদ্দীন সিদ্দিকী,  নিলস বাংলাদেশ এর হেড অব নাসরিন সুলতানা, আইন অনুষদের বিভাগীয় প্রধান এএসএম তাজ উদ্দিন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা ও ছাত্র -ছাত্রীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.