শাহীন মাহমুদ রাসেল:
ওমানে ব্রেইন স্ট্রোক করে মারা গেছে কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া গ্রামের স্বপন শর্মা (৫২) নামে এক ব্যক্তি।
বৃধবার দিবাগত রাতে তিনি মারা যান।
তিনি মৃত গুপাল শর্মার ছেলে।
স্বপনের নিকটাত্মীয় ডাক্তার ইন্দ্রজিৎ জানান, রাতে কাজ শেষে রুমে এসে হঠাৎ করে স্বপন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বুধবার দিবাগত রাত দশটার দিকে তার মৃত্যু হয়। স্বপন দীর্ঘ ১৭বছর যাবত ওমানে রয়েছেন।
স্বপন শর্মার স্ত্রী ১ ছেলে এবং ১মেয়ে ছিল।
তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৩
আগের খবর
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.